শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি ও আশরাফ হোসেন খান সুমন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, দুপ্রক বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আনোয়ার হোসেন, আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাশ, ফরিদ আহমদ, এরশাদ আলী, মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, আহাদ মিয়া, জয় কুমার দাশ, সাদিকুর রহমান, সাবেক চেয়ারম্যান রেখাছ মিয়া, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ। এছাড়া আইন-শৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান বলেন, বানিয়াচং-হবিগঞ্জ ও বানিয়াচং-নবিগঞ্জ সড়কে সিএনজি ড্রাইভারদের অরাজকতা দিনদিন বেড়েই চলেছে। নির্ধারণের চেয়ে বেশী বাড়া আদায় করা ছাড়াও তারা যাত্রী সাধারণের সাথে খারাপ আচরণ করছে। ফলে এসব সড়কে চলাচলকারী লোকজন প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া উপজেলা সদরে চলাচলকারী সকল টমটম ও মিশুকদের ভাড়া নির্ধারন করা না থাকায় ইচ্ছে মত ভাড়া আদায় করছে তারা। দ্রুত উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সিএনজি ও টমটম মিশুকের মালিক সমিতির নেতৃবৃন্দকে সাথে বৈঠকের মাধ্যমে এসমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ^াস প্রদান করেছেন।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, শিগ্রই বিআরটিএর লোকজনকে সাথে নিয়ে প্রতিটি সড়কে কাগজপত্র বিহীন সিএনজি ও ড্রাইভারদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com