বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গতকাল বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন হল রুমে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও বিমল বিশ্বাস (ডিএম এলপি) এর পরিচালনায় এ সমন্বয় সভা অনুষ্টিত হয়। সার্বিক সহায়তা করেন এসোসিয়েট অফিসার চুনারুঘাট উপজেলার শারমিন আক্তার।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার ও পুরুষ আব্দুল কাইয়ুম তরফদার। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির কর্মকর্তাগণ। এসময় তারা বক্তব্যে বলেন, এ কর্মসুচির উদ্যোগে পল্লী সমাজে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক কার্যক্রম চলমান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com