বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী শিক্ষা অফিসার কবীর হোসেন, রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান এর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, এশিয়ার এ বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট থেকেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে এমন ফুটবলার তৈরী হবে, আশা করি। মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে গতকাল থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা চ্যাম্পিয়ন মোট ২৪টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-১ গোল ব্যাবধানে বুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গুমুটিয়া সপ্রাবি বালিকা দল ২-১ গোলে বুল্লা সপ্রাবিকে পরাজিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com