বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দত্তগ্রাম মাঠে চড়কপূজা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য “চড়কপূজা”। আগেকার দিনের মত এতটা লোকসমাগম না হলেরও সহস্রাধিক উৎসুক দর্শকদের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম মাঠে গত শনিবার বিকালে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্টিত হয়। আয়োজক কমিটির সভাপতি পিন্টু পুরকায়াস্থ এবং ম্যানেজার জিতেন্দ্র দাশের সার্বিক তত্বাবধানে প্রায় ২ সপ্তাহ যাবত ছোট বড় মিলে ৪০/৫০ জন লোক নিয়ে সন্ন্যাসী দল গঠন করে বিভিন্ন গ্রাম ও নবীগঞ্জ বাজারে প্রচার শেষে এ পুজা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং ধানকুড়ার সন্ন্যাসী উপেন্দ্র দাশের তন্ত্র সাধনার মাধ্যমে দুজনকে ঢলিয়ে প্রায় ২ ঘন্টা পর আবার তন্ত্রমন্ত্রের মাধ্যমে স্বাভাবিক করে তোলা হয় যা অনেকটা অলৌকিক ঘটনা বলে প্রতীয়মান হয়। পরে লিটর দাশ এবং কিউট দাশের পিঠে বড়শী গেথে দড়ি বেঁধে চড়ক গাছের সাথে বেঁধে ঘুরানোর মাধ্যমর চড়কপূজার সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com