বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রান বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাকাইলছেও বন্যা আশ্রয় কেন্দ্রে ১ মেট্রিক টন চাউল বিতরণ করছেন উপজেলা প্রশাসন। গতকাল দুপুর ১১ টায় হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যাবস্থাপনা) মোঃ খালিদ হাসান এর উপস্থিতিতে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। বন্যা কবলিত মোট ৫০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ট্যাগ অফিসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভুঁইয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহিবুর রহমান, বিল্লাল মিয়া। এ সময় সাংবাদিকদের ইউএনও জুয়েল ভৌমিকে জানায় আমাদের পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে, যে কোন পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ভাবে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি ইউএনও সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন যে কোন জরুরী অবস্থায় আমাদের কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com