বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে মারামারি মামলায় দুই ব্যক্তির ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে একটি মারামারি মামলায় দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার- আদালতের বিচারক ঝুমু সরকার এ আদেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ নুরুজ্জামান ও আব্দুল ওয়াহেদ মনির। রায় প্রদানকালে আসামিগণ অনুপস্থিত ছিল। দন্ডপ্রাপ্তরা হল উপজেলার নিশাপট গ্রামের আরজু মিয়ার পুত্র হাবিব মিয়া ও মতিন মিয়ার পুত্র নোমান মিয়া। যার জিআর মামলা নং-৬৫/২০ইং। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৭ আগস্ট বিকালে আসামিরা একই গ্রামের মৃত মনফর উল্লার পুত্র সফিক মিয়া ও তার লোকজনকে মারপিট করে গুরুতর আহত করে। তিনি শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আসামিরা হাজির হয়ে জামিন লাভ করেন। পরে বিজ্ঞ বিচারক স্বাক্ষি প্রমাণ শেষে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে হাবিব মিয়াকে উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেন বিচারক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com