বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৯৩ হাজার ভারতীয় বিড়ি ও প্রাইভেট কারসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ৯৩ হাজার ভারতীয় বিড়ি ও প্রাইভেট কারসহ আহাম্মদ আলী (৬০) নামে ১ ব্যক্তিকে আটক করেছেন এপিবিএন। গতকাল ৮ টার দিকে উপজেলার জিয়াপুর থেকে তাদে আটক করা হয়। এ সময় আলফু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৯৩ হাজার শলাকা ভারতীয় বিড়ি এবং বিড়ি বহনকারী প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। সে এই এলাকার মৃত আজমত উল্লার পুত্র। সুত্র জানায়, আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এবং পুলিশ পরিদর্শক নিঃ মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে গতকাল সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তাকে আটক করা হয় এবং গাড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে এসআই মোঃ আবু সাঈদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com