বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন বঞ্চিত না হয়-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রকাশ্যে সরকারীভাবে ২০২৩-২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্র পাতি বিতরণ।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা কৃষি অফিসের হলরোমে নবীগঞ্জে প্রকাশ্যে সরকার দেওয়া ৩০টি কৃষি যন্ত্র ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সাংসদ এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তিনি তার বক্তব্যে বলেন- আমার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন সরকারের সেবা পায় সেই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন- যেহেতু আপনারা মাঠে কাজ করেন তাই প্রকৃত কৃষকরাই যেন সরকারের ওই সেবা টুকু পায় এবং কোনভাবেই যেন প্রান্তিক ও দরিদ্র কৃষকরা সরকারের দেওয়া সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় পত্রিকার প্রকাশক এবং ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গজেন্ড দাশ প্রমুখ।
উল্লেখ্য-১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৭০টি কৃষিযন্ত্র ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ৩০টি মেশিন বিতরণ করা হলো। অবশিষ্ট ৪০টি মেশিন পর্যায়ক্রমে দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com