বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ইয়াবা মদ ও পিস্তলসহ বৃটিশ নাগরিক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে ইয়াবা, বিদেশী মদ ও পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিক গ্রেপ্তার হয়েছে। আটকৃতের নাম দেলোয়ার হোসেন (৪০)। সে বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য নাগরিক। সোমবার (২৭ মে) দুপুরে শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ঘটনাস্থল থেকে অন্যান্য অপরাধীরা পালিয়ে যায়। এ সময় আটককৃত দেলোয়র হোসেনের কাছ থেকে একটি ২ রাউন্ড গুলিসহ পিস্তল, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও বিদেশী ৪ বোতল মদ উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন ছদ্ম নাম আলী হোসেন পরিচয় দিয়ে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। র‌্যাব আরও জানায়, আটককৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। ব্রিটিস নাগরিক হলেও এক পর্যায়ে সে বাংলাদেশী এনআইডি বানিয়ে নিয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত করলে আরো বিস্তারিক জানা যাবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক, শ্রীমঙ্গল ব্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com