মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মিসর

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

 

এক্সপ্রেস ডেস্ক ॥ চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে বলে জানিয়েছে মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সেই হিসাবে এ বছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদ্?যাপন করা হতে পারে।
মিসরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এই ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে তাহা রাবেহ এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ।
ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিসরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।
তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com