বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদ র্নিবাচনে ১৩ প্রার্থীদের পতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে গতকাল সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদ এর সভা কক্ষে জেলা প্রশাসক মোছা. জিলুফা আক্তারেরর উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের উপস্থিতিতে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ঘোড়া প্রতীক, জাকির হোসেন চৌধুরী অসিম পেয়েছেন আনারস প্রতীক ও সৈয়দ শাহ হাবিব উল্লাহ সুচন পেয়েছেন শালিক পাখি প্রতীক। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: এরশাদ আলী পেয়েছেন বই প্রতিক, আব্দুল আজিজ পেয়েছেন চশমা প্রতীক, আসাদুজ্জামান পেয়েছেন টিয়াপাখি, ধীরা নায়েক পেয়েছেন মাইক প্রতীক, সৈয়দ সামছুল আরেফীন তালা প্রতীক ও মো: সোলাইমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আছমা আক্তার চৌধুরী পেয়েছেন সেলাই মেশিন প্রতীক, ফাতেমা তুজ জোহরা পেয়েছেন পদ্মফুল প্রতীক, মোছা: জাহানারা বেগম শেলী ফুটবল প্রতীক ও সেলিনা আক্তার কলস প্রতীক পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com