বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইতালি নেয়ার কথা বলে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করলো পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইতালি নেয়ার কথা বলে দালালরা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। অবশেষে সদর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে তা উদ্ধার করে দেয়া হয়। গতকাল রাতে বানিয়াচং উপজেলার বাগজুড় গ্রামের মনফর আলীর পুত্র আনার আলীর নিকট টাকাগুলো উদ্ধার করে দেয়া হয়।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের সায়মন মিয়া, উমেদনগর গ্রামের সামছু মিয়ার পুত্র উজ্জলের মধ্যস্থতায় ৬ লাখ টাকায় ইতালি নেয়ার জন্য সায়মনকে দেয়া হয়। কিন্তু আনার আলীর ভাইকে ইতালি না পাঠিয়ে লিবিয়া রেখে দালালরা দেশে পাঠিয়ে দেয়। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ টাকা উদ্ধার করে আনার আলীকে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com