বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সুফি মিয়া নামে এক আদম ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক ঝুমু সরকার এ দণ্ডাদেশ দেন। বাদিপক্ষের আইনজীবি মোঃ ইকবাল হোসেন ভূইয়া জানান, সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আশিকুর রহমানের কাছ থেকে সৌদি নেয়ার কথা বলে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র সুফি মিয়া ৪ লাখ টাকা নেয়। কিন্তু সৌদি না পাঠিয়ে তালবাহানা শুরু করে। এ ঘটনায় আশিক বাদি হয়ে গত বছরের ২৬ জুলাই কোর্টে মামলা করলে সাক্ষী প্রমাণ শেষে বিষয়টি প্রমাণ হওয়ায় গতকাল সুফি মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থিত ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com