বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি নেতা হাজী মইনুল ইসলাম এখলাছের মৃত্যুতে গউছের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মইনুল ইসলাম এখলাছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- হাজী মইনুল ইসলাম এখলাছ ছিলেন একজন খোদাভিরু ও বিনয়ী মানুষ। তিনি আপাদমস্তক একজন বিএনপি নেতা ছিলেন। তিনি ছিলেন আমার পরম আপনজন। আমি দেশের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ৩ বার হবিগঞ্জ পৌরসভায় ও একবার জাতীয় সংসদ নির্বাচন করেছি। এসব নির্বাচনে তিনি আমার একজন আপনজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com