বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মাতৃমঙ্গলের আয়া চন্দনা রানী সরকার বীরদর্পে তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোসহ রোগীদের সাথে অশোভন আচরণ এমনকি অতিরিক্ত টাকাও হাতিয়ে নিচ্ছেন। একাধিকবার তার বিরুদ্ধে সংবাদ হলে টনক নড়েছে স্বাস্থ্য বিভাগের। জানানো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুসন্ধানে জানা গেছে, চন্দনা রাণী সরকার লাখাই থানায় পোস্টিং থাকা সত্ত্বেও মাতৃমঙ্গলে থেকে দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ সমগ্র জেলাব্যপী বিশাল সিজারিয়ান অপারেশন বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। যার ফলস্বরূপ মাতৃমঙ্গলে কোন রোগী ঢোকা মাত্রই ওই সিজার লাগবে বলে তার নির্দিষ্ট প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেন। বিনিময়ে প্রতিটি সিজারের রেফারেল বাবদ কখনো কখনো সিজার প্রতি তিন হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ১৭ (১) নম্বর ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চন্দনা রাণী সরকার অফিস টাইমেও তার সিজারিয়ান রেফারেল ব্যাবসা টিকিয়ে রাখার জন্য নিয়মিত ডিউটি করে থাকেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com