বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে হামলায় নারীসহ আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পূর্বহাঁসেরগাঁও ছৌফট গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত হয়েছে ৫ জন। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আইয়ুব আলী (৪৫), আকিবুন্নেছা (৮০), রিদয় (১৬), রিনা বেগম (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গত ৩০ এপ্রিল সকালে দিকে এ ঘটনাটি ঘটে। হাসপাতালে আহত ব্যক্তিরা জানায়, তাদের জমিতে ধান কাটার সময় ইছাকুটা গ্রামের ফজল হক ও পূর্ব হাঁসেরগাঁও গ্রামের কাইয়ুম দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা ও মারধোর করে আহত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com