বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর বৃষ্টি হয়েছে। এতে শহরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেককে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বৃষ্টি হয়। বৃষ্টির জন্য অনেকেই জুম্মার নামাজের পর দোয়া চান।
গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে শহরবাসীর নাভিশ^াস হয়ে উঠেন। অনেকের মাঝে রোগ বালাই দেখা দেয়। গত কয়েকদিন হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বৃষ্টি হলেও হবিগঞ্জ শহরে বৃষ্টি না হওয়ায় মানুষজন উদ্বীগ্ন ছিলেন। হঠাৎ বৃষ্টি হওয়ায় অনেকের মুখে হাসি দেখা দিয়েছে। গতকাল বৃষ্টির সময় অনেকেই দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে বৃষ্টি উপভোগ করেন। আবার কেউ কেউ রিকশা, টমটমসহ যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। বৃষ্টির সাথে দমকা হাওয়া থাকায় মানুষের গা শীতল হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com