শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ৭ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী রির্টানিং অফিসার ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ও বাহুবল উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (কৈ মাছ), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই (টেলিফোন), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া (মোটরসাইকেল), আক্তারুজ্জামান নাসির (আনারস), রাজন চৌধুরী (কাপ-পিরিচ)ও আনোয়ার হোসেন ছালেহী (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামীনুর রহমান শামীম (মাইক), সোহেল আহমেদ কুটি (তালা), কামরুল ইসলাম (চশমা), ফারুক মিয়া (পালকী), নবী হোসেন মোড়ল (টিউবওয়েল), শশাংক রঞ্জন দাশ (টিয়া পাখি), আব্দুল মালেক মাদানী (উড়োজাহাজ) ও সিরাজুল ইসলাম (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার শিপা (হাঁস), নিছফা আক্তার (ফুটবল), নাজমুন নাহার রীতা (কলস), আলফা বেগম (বৈদ্যুতিক পাকা) ও ছালেহা বেগম (পদ্মফুল)। আগামী ২১ মে ৬ষ্ঠ বাহবল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬২২ জন। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭ জন, মহিলা ৭৪ হাজার ৪৬৪ জন এবং হিজরা ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com