বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ২৯৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১টি বসত ঘর পুড়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের হালিতলা গ্রামে বারইকান্দি উত্তর পাড়ায় এলাকায় ছুরুক মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- হালিতলা বারইকান্দি উত্তর পাড়ায় এলাকার ছুরুক মিয়াসহ অন্যান্য ভাইয়েরা মিলে একই ঘরে বসবাস করেন। মঙ্গলবার সকালে হঠাৎ আকস্মিকভাবে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষনিক আগুন ছড়িয়ে পড়লে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় ছুরুক মিয়ার পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। পরে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ছুরুক মিয়া জানান, আমি আমার ভাইদের নিয়ে একইঘরে একত্রিতভাবে বসবাস করতাম। সকালে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আলমারিতে থাকা নগদ ১০ লক্ষ টাকা স্বর্ণ অলংকার সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে লিডার সাজিদুর রহমান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ১ কোটি ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে আমারা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com