বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাতৃমঙ্গলের আয়া চন্দনার বিরুদ্ধে ক্লিনিকে রোগীর পাঠানোর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ সড়কের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রানীর বিরুদ্ধে রোগীদের সাথে অশোভন আচরনসহ বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অফিস ফাঁকি দিয়ে তিনি প্রাইভেট কাজে ব্যস্ত থাকেন সর্বক্ষনিক। জানা যায়, তিনি লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত থাকলেও ডিউটি করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গলে। পাশাপাশি হবিগঞ্জে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। রোগী আসার সাথে সাথেই কোনো রকম চিকিৎসা না দিয়েই রোগীর অবস্থা খারাপ, এ মুহুর্তে সিজার করতে হবে বলে তার পছন্দের ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে মোটা অংকের টাকার কমিশন পান চন্দনা রানী। সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ফাতেমা বেগম নামে এক নারী প্রসব ব্যথা নিয়ে মাতৃমঙ্গল এলে ওই নারী চন্দনার খপ্পরে পড়েন। তিনি প্রাইভেট ক্লিনিকে সিজার করিয়ে দেয়ার কথা বলে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন এবং বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। কিন্তু সিজারের পর তার ইনফেকশন হয়। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com