বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরের বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ॥ তার জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন বিদ্যুৎ অফিসের লোকজন। গতকাল সোমবার সকালে উপজেলার ধর্মঘড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এঘটনা ঘটে। অভিযানের সময় বিদ্যুৎ অফিসের লোকজন প্রায় ৩শ ফিট বিদ্যুতের তার জব্ধ করেছেন বলে জানান- ধর্মঘর বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান দীপক পাল। দীপক পাল আরো জানান উপজেলার ধর্মঘড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মতি মিয়ার ছেলে শামসুমিয়া (৫০) দীর্ঘ কয়েক বছর যাবত হাঁপানিয়া গ্রামের বিদ্যুতের মেইন লাইনে তারের মাথায় হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে তার মৎস্য খামার সহ কৃষি জমিতে চেছ দিয়ে আসছে।
বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গতকাল সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে উক্ত অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান পরিচালনা করেন এ সময় তারা প্রায় ৩০০ ফিট অবৈধ সংযোগের বিদ্যুতের তার জব্দ করেন। অভিযানের সময় সামশু মিয়ার লোকজন জোরপূর্বক ব্যবহৃত বৈদ্যুতিক মোটর ছিনিয়ে নিয়ে যান। এ ব্যাপারে নোয়াপাড়া জুনের ডিজিএম জানান- ঘটনাটি সত্য আমরা তদন্ত করে কত ইউনিট বিদ্যুৎ জ্বালানো হয়েছে তা জেনে অবৈধ সংযোগকারীকে তার তিনগুণ জরিমানা করা হবে। যদি সে টাকা দিতে অপারগতা জানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com