রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বৈঠাখালে ঘটনাস্থলে না থেকেও ৩ নিরীহ ব্যক্তি আসামি

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বৈঠাখালে মিথ্যা মামলা দিয়ে ৩ নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে না থেকেও ওই তিন ব্যক্তি আসামি হয়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, গত ২৫ মার্চ সকালে একটি বিলে বৈঠাখাল গ্রামে সেলি মিয়া ও ঝিটকা গ্রামের আনসার মিয়া চৌধুরীর লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আনসার মিয়া চৌধুরী বাদি হয়ে সেলি মিয়াসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারে বৈঠাখাল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র মুসা মিয়া (২৭) কে ৬নং, একই গ্রামের তেরা মিয়ার পুত্র আব্দুর রমিজ (৩২) ৭নং ও মৃত হাসমত উল্লার পুত্র বিরাম মিয়া (৩২) কে ৮নং আসামি করা হয়। অথচ ওই দিন ওই সময় আসামিরা বাড়িতে ছিলেন না। অন্যত্র জায়গায় অবস্থান করছিলেন। কিন্তু গ্রামের কোন্দলের কারণে এই মামলায় তাদেরকে হয়রানি করার জন্য অযথা আসামি করা হয়েছে। এদিকে গ্রেফতারের ভয়ে বর্তমানে গ্রামছাড়া ওই তিন ব্যক্তি। এ কারণে তাদের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছে। এমন নিরীহ লোকদের আসামি করায় গ্রামের লোকজন তাদেরকে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com