বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরি হচ্ছে। এতে মোটর সাইকেল আরোহীদের মাঝে আতংক বিরাজ করছে। হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চোরেদের হাত থেকে সাংবাদিক, আইনজীবি, জনপ্রতিনিধি, ওষুধ কোম্পানীর প্রতিনিধিসহ কেউই রেহাই পাচ্ছে না। সিসিটিভি ফুটেজ দেখেও তাদেরকে সনাক্ত করা যাচ্ছে না। গত ৬ মাসে হবিগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হলেও দুই একটি উদ্ধার করতে পারলেও বাকিগুলোর কোনো হদিস মিলেনি। অনেক জিডি ও অভিযোগ থানায় জমা থাকলেও এর কার্যকরিতা নেই বলে জানিয়েছে মোটর সাইকেল মালিকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটর সাইকের উদ্ধার ও চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বেশ কয়েকটি উদ্ধার করা হয়েছে। গতকাল ২৮ মার্চ শহরের রেড ক্রিসেন্টের সামন থেকে দেশ টিভির প্রতিনিধি আমির হামযার সুযুকি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরের দল গতকাল রাত ১০টায় মোটর সাইকেলের লক ভেঙ্গে নিমিষেই মোটর সাইকেলটি উধাও করে নিয়ে যায়। প্রসঙ্গত গত বছরের ১৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে প্রেসক্লাবের সভাপতি সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৩ নভেম্বর দুপুর ২টার সময় পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের পাশ থেকে সাংবাদিক কাজী মিজানুর রহমানের একটি এফ জেড মোটর সাইকেল চুরি হয়। তাছাড়া ইতোপূর্বেও হাসপাতাল, জজকোর্ট, জেলা প্রশাসক অফিসের সামন, চীফ জুডিসিয়াল কোর্ট ও শপিং মল থেকে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হয়।
তবে মোটর সাইকেল মালিকরা জানিয়েছেন, এসব চুরির সাথে জড়িত রয়েছে কতিপয় নামধারী কিছু প্রভাবশালী লোকজন। যার ফলে এসব বরাবরের মতোই থেকে যায় ধরাছোয়ার বাইরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com