রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে সদর থানায় হট্টগোল ॥ পিতা-ভাই-স্ত্রী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে আটক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সুমন মিয়া (৩০) কে ছাড়িয়ে নিতে এসে সদর থানায় হট্টগোল করেছে আসামীর স্বজনরা। এ সময় পুলিশ তাদের আটক করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার হরিপুর গ্রামের আলী হোসেনের পুত্র মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমনকে গতকাল ভোরে আটক করে সদর থানা পুলিশ। দুপুরের দিকে তার পিতা আলী হোসেন, স্ত্রী মনি ও ভাই সোহেল থানায় এসে তাকে ছাড়িয়ে নিতে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসারের সাথে অশোভন আচরণ করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তারা থানায় হট্টগোল শুরু করে। পুলিশ তাৎক্ষনিক তাদের আটক করে।
এ বিষয়ে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, তাদেরকে আটক করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com