বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে বানিয়াচংয়ে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জালালাবাদ ফাউন্ডেশন এর উদ্যোগে বানিয়াচংয়ে হত-দরিদ্র মানুষজনের মধ্যে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষ্যে সৈদ্যারটুলা মসজিদ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জালালাবাদ ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী এডঃ মোঃ এনামুল হক সোহেল এর সভাপতিত্বে ও মোঃ ফরিদুর রহমান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ডাঃ ইকবাল বাহার খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জালাল উদ্দিন খান (বাবুল), যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান খান। পরে উপকারভোগী হতদরিদ্রদের হাতে টিউবওয়েল তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, টিউবওয়েল বসানোসহ যাবতীয় সব কিছু জালালাবাদ ফাউন্ডেশন এর অর্থায়নে করা হবে। পর্য্যায়ক্রমে বানিয়াচংয়ের সব ইউনিয়নগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জালালাবাদ ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী এডঃ মোঃ এনামুল হক সোহেল জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com