শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ কাওছার শুকরানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদ, চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফফারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে নানা করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হয়। এ সময় দিবসগুলো যথাযথ পালনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল- সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোতে সূর্যদয়ের সঙ্গে-সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। দিবসগুলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পৃথক-পৃথক কমিটি/উপ-কমিটি গঠণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com