বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট শাখার মহান স্বাধীনতা, নারী দিবস ও বসন্তের লেখা পাঠের আসর অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক গতকাল ৯ মার্চ বিকাল ৪ টার দিকে সিলেট, আম্বরখানা এয়ারপোর্ট রোডের মায়াবন হোটেলের কনফারেন্স রুমে মহান স্বাধীনতা, নারী দিবস ও বসন্তের আলোচনা সভা ও স্বরচিত লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট কথাসাহিত্যিক জসীম আল ফাহিম। প্রধান বক্তা ছিলেন, মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এ.কে আজাদ খান এবং প্রধান আলোচক ছিলেন সাবেক সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কণা। স্বাধীনতা, নারী দিবস ও বসন্ত বিষয়ক আলোচনা ও লেখা পাঠের আসরে অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি জ্যোতির্ময় দাশ যীশু, কবি ইসমত আরা খান মুক্তা, সাংগঠনিক সম্পাদক কবি রোকসানা বেগম, কবিতাকুঞ্জ সিলেট বিভাগীয় শাখার মিডিয়া সম্পাদক জয়ন্তরূপম গোস্বামী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম প্রমুখ। সভার শুরুতে পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত বিশেষ বুলেটিন “আমার স্বাধীনতা”র মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com