বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা নাগরিক প্লাটফর্ম’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা ও জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন কল্পে হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯ মার্চ) শনিবার দুপুরে কিচেন ২০ রেষ্টুরেন্ট হল রুম বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহানা আরা খাতুন, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায়, জালাল উদ্দিন রুমি, এ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, বাবুল মল্লিক, ইয়াসিন খান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ ইয়াকুত আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। সভায় বক্তারা বলেন, যুবদের নেতৃত্ব বিকাশে তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করতে তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। বক্তারা বলেন, যুবদেরকে সাহায্যের চেয়ে সঠিক সহযোগিতার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারলে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com