বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি সাখাওয়াত, সম্পাদক আসিফ, যুগ্ম সম্পাদক সোহাগ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশের স্বনামধন্য পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালগুলোর দায়িত্বপ্রাপ্ত মফস্বল ডেস্ক ইনচার্জদের নিয়ে গঠিত কান্ট্রি এডিটরস ফোরামের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর অদূরে আমিন বাজার এলাকার মধুমতি মডেল টাউনের লেকভিউ রিসোর্টে সংগঠনটির ফ্যামিলি ডে ও সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
আগের কমিটির মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সংগঠনটির সভাপতি ছিলেন ডেইলি সানের আকতার হোসেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির মনিরা রুমি ও আজকের পত্রিকার সৈয়দ মঈনুল হক। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যমুনা টেলিভিশনের আসিফ আহসানুল। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ঢাকা পোস্টের মাহাবুর আলম সোহাগ ও যুগান্তরের নাঈমুল করীম নাঈমকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের আনোয়ার হোসেন। এবারও অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাকিব খান এবং পুনরায় দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিক। এছাড়া টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর সুমন তালুকদার প্রচার সম্পাদক, আরটিভির রাসেল আহমেদ সাংস্কৃতিক সম্পাদক ও সময় টেলিভিশনের কামাল শাহরিয়ারকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী সদস্যরা হলেন, সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, বিপ্লব কুমার পাল (সাবেক একুশে টিভি), ইন্ডিপেন্ডেন্ট টিভির নজরুল ইসলাম তমাল, বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, চ্যানেল ২৪-এর তানিম রহমান, ডিবিসির জান্নাতুন মাওয়া, রাইজিংবিডির জাহাঙ্গীর আলম বকুল ও এখন টিভির সাবিত সারোয়ার।
একইসঙ্গে দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন, অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর সম্পাদক ও যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার ও একাত্তর টেলিভিশনের সহযোগী প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com