বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান চুনারুঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, সকল প্রশাসনিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে বেলা সাড়ে ১১ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ ও আব্দুল গফফারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মসূচির মধ্যে ছিল সূর্যদয়ের সঙ্গে-সঙ্গে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ, শিশুদের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, আবৃত্তি, রচনা, চিত্রাংকন, সঙ্গীত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের বিজয়ী ৩৮ জন প্রতিযোগিদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com