বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালের ৮ম তলা থেকে ইট পড়ে দুইজন মৃত্যুপথযাত্রী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালের ৮ তলা ভবনে কাজ করার সময় ইট পড়ে দুই রোগী গুরুতর আহত হয়েছেন। তবে অল্পের জন্য তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। সাধারণ মানুষ এর জন্য কাজে অসতর্কতাকে দায়ী করছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ঠ ঠিকাদার কোনো ব্যবস্থা নেয়নি।
গুরুতর আহত অবস্থায় আব্দুল হাই (৫০) নামের এক ব্যক্তি ও ফুলবানু আক্তার (৬০) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২৫০ শয্যা হাসপাতালের ৮ তলা ভবনে কাজ করছিলো শ্রমিকরা। কিন্তু ছাদের চারপাশে বাউন্ডারী না দিয়েই কাজ করা হচ্ছে। গতকাল ওই সময় দুই পথচারী নিচ থেকে হেটে যাওয়ার সময় ওপর থেকে তাদের ওপর ইট পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হলে ফুল বানুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com