বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দরিদ্র মানুষের মাঝে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় যুক্তরাজ্য, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসকের নিয়ে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা শেষে রোগীদের দেয়া হয় চশমা ও বিভিন্ন ঔধষ।
গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে হাজী মনি উদ্দিনের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী মঈনুল আমিন বুলবুলের দিক-নির্দেশনায় যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোফায়েল আহমেদ ও রেশা আমিনের তত্ত্বাবধানে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ১০জন অভিজ্ঞ চিকিৎসক নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক রোগীর মধ্যে চক্ষুসেবা প্রদান করে। বিনামূল্যে দেয়া হয় চশমা ও বিভিন্ন ঔধষ।
চিকিৎসা সেবা দেয়ার ব্যাপারে রেশমা আমিন জনান- সাধারণ মানুষকে চক্ষুসেবা দিতে পেরে আমি ও আমরা সহকর্মীরা খুব খুশি, আমরা যেন সবসময় দেশের সেবা করতে পারি।
নিজেদের খরচে বাংলাদেশে এসে সাধারণ মানুষদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান যুক্তরাজ্যের এই কমিউনিটি লিডার।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল বলেন- যুক্তরাজ্য, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ১০জন অভিজ্ঞ চিকিৎসক আমার বাড়িতে এসে বিনামূল্যে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন, তারা সবাই নিজেদের অর্থয়ানে বাংলাদেশে এসেছেন এবং নিজেদের টাকা খরচ করে সাধারণ মানুষকে এই চিকিৎসা সেবা দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com