শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পোদ্দার বাড়ীতে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় আহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পোদ্দারবাড়ীতে রাস্তা পারাপারের সময় বেপরোয়া সিএনজির ধাক্কায় মা ছেলে আহত হয়েছে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিটি একটি গাছের সাথে ধাক্কা লাগে এ সময় ওই গাড়ির চালক ও আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃস্পতিবার বিকেলে শহরতলীর পোদ্দারবাড়ী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার তেঘরিয়া গ্রামের শাকিরা বেগম (৩০) ও তার ছেলে রায়হান (৩) কে নিয়ে আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বেপরোয়া সিএনজি তাদেরকে ধাক্কা দেয়। এ সময় তারা দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। এ সময় সিএনজি ড্রাইভার মোক্তার হোসেন (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com