বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত রোশন আলীর ছেলে রুবেলের একটি গরু বাগবাড়ি গ্রামের আঃ মজিদের ধান েেতর ধান নষ্ট করে। এ সময় আঃ মজিদ রুবেলের ছোট ভাই সুফল (১০) ও জুয়েল (১৫) মারধর করে । এ ঘটনার জের ধরে সন্ধ্যায় বাগবাড়ি গ্রামের আঃ মজিদ, আবুল কালামসহ একদল দেশীয় অস্ত্রধারী লোক পশ্চিম পাকুরিয়া গ্রামের তৈয়ব আলীর চুনারুঘাট পৌর শহরের রাণীগাও রোডের চায়ের দোকানে হামলা চালায় এবং লুটপাট করে। হামলাকারীদের রামদার কুপে পশ্চিম পাকুরিয়া গ্রামের সুরুজ আলী (৭০), জুয়েল (১৪), রুবেল (১৯), সুফল (১০), মোছাঃ মালেকা খাতুন (৪৫), আতর ্আলী (২৭), হায়দর আলী (২৩), সুজন (১২) গুরুতর আহত হয়। এ দিকে বাগবাড়ি গ্রামের আহত হল-দুলাল (২৮), সেলিম (২০), শাহিন (২২)। আহতদের মধ্যে গুরুতর আহত সুরুজ আলী, হায়দর আলী, জুয়েলকে চুনারুঘাট হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com