বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খাতুনের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ উঠেছে। গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট ও গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে একাধিক অনিয়ম দুর্নীতির লিখিত পৃথক অভিযোগ দায়ের করছেন স্থানীয় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ নিয়ে জনতা ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও আলোচনা সমালোচনার ঝড় বইছে।
অভিযোগে উল্লেখ, ওই উপজেলার মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খাতুন নিয়োগ প্রাপ্তির পরপরই নানান অনিয়ম, দুর্নীতির মাধ্যমে তার মনগড়াভাবে বিদ্যালয় পরিচালনা করে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ে উপস্থিত না হয়েও হাজিরা বহির মধ্যে দস্তখত করেন এবং বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় তিনি ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করেন। এছাড়াও ভর্তি বাণিজ্য তার নৈমিত্তিক কাজ।
একই সাথে শেভরন এর বৃত্তির হাজার হাজার টাকা তিনি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করিয়াছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে সর্বদা খারাপ আচরণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস অনুপ বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দিয়েছি তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান চৌধুরীর ৮ লক্ষ টাকা আত্মসাতের মামলায় কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পান প্রধান শিক্ষিকা আছমা খাতন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com