বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এ সময় হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের পক্ষে সাংসদ ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে। সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক এস এম খোকন, এডভোকেট আসাদুজ্জামন খান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও গাছ তুলে দেন অতিথিবৃন্দ। পরে যোহরের নামজের পর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com