মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলেন- শিপন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র ও মো: শাহীন মিয়া সাদ্দাম একই এলাকার মো: সফর উদ্দিন এর পুত্র। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান জানান, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মোঃ শিপন মিয়া (২৮) ও মোঃ শাহীন মিয়া (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com