বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামীলীগ সরকারের হাতে কোন ধর্মের মানুষই নিরাপদ নয়-আহমদ আঃ কাদের

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আবদুল কাদের বলেছেন বর্তমান সরকার দেশে খুন গুম ও হত্যার রাজনীতি চালু করেছে। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে মহা সংকট সৃষ্টি করেছে। সরকার মুখে ধর্ম নিরপেতার কথা বললে ও এই সরকারের আমলে কোন ধর্মের মানুষই নিরাপদ নয়। এই সরকার অত্যাচারী সরকার, খুনি সরকার, মানবতা বিরোধী ও ইসলাম বিদ্বেষী সরকার।
গতকাল খেলফত মজলিস চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন শাখার উদ্যোগে সুন্দরপুর বাজারস্থ স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত কর্মী জমায়াতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডঃ আহমদ আবদুল কাদের। মাওলানা ইদ্রিস আহমদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী মোঃ দরস আলী খানের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি  আল্লামা আব্দুল বাসিত আজাদ, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল করিম, এডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম, মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, সাইফুর রহমান সুফি, মাওলানা বদরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াজেদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সালমান, মাওলানা মাঈন উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, এস এম মনির হোসেন, মাওলানা আব্দুল হামিদ, মোঃ এনামুল হক সহ বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি সেক্রেটারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com