শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

র‌্যাবের অভিযানে হবিগঞ্জের ৬ যবুকসহ ৮ জন গ্রেফতার বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট জেলার বিয়ানীবাজার ও সুনামগঞ্জ জেলার ছাতক এলাকা থেকে পৃথক অখিভযানে ৫ হাজার ৭৬০ পিস ইয়াবা ও হবিগঞ্জের ৬ যুবক সহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে করেছে র‌্যাব-৯।
সংবাদ মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে করে ২০১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত হল- মোঃ মুরাদ মিয়া (২৩), পিতা- মোঃ আছিম মিয়া, জেলা- হবিগঞ্জ ও শাকিল আহমেদ জয় (২৫), পিতা- মোঃ কাজন মিয়া, জেলা- হবিগঞ্জ।
অপরদিকে পৃথক অভিযানে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩ টা ৫০ মিনিটে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে করে ৩৭৫০ পিস ইয়াবা সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা- রাকিব মিয়া (৩২), পিতা- মৃত মরম আলী, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, সূচক দাশ (২৭), পিতা- নারায়ন দাশ, জেলা- সুনামগঞ্জ, মোঃ কাবিল হোসেন (২৪), পিতা- আব্দুস সহিদ, জেলা- হবিগঞ্জ, মোফাজ্জল আহমেদ (২১), পিতা- আবুল কাশেম, জেলা- হবিগঞ্জ, মোঃ ইব্রাহিম (২২), পিতা- নুরুল ইসলাম, জেলা- হবিগঞ্জ এবং জুবেল মিয়া (২৩), পিতা- জিলাদ মিয়া, জেলা- হবিগঞ্জ।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মাদক সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ আরো জানায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com