বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়ের শেষ দিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের নিকট তারা মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন তালুকদার এবং মোঃ নূরুল হক।
নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান জানান, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এক হাজার ১০৪ ভোটার রয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর আলেয়া আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে উন্মুক্ত রেখেছেন। সেই ধারাবাহিকতায় সকলের সমর্থন পেয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। সকলের ভোট, দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করি।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com