বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাধবপুরে ৩ জনের দণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বাঘাসুরা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল তাদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে কাছম আলী ছেলে আবুল কালাম (৪০), মীরনগর গ্রামে আব্দুর রাজ্জাক ছেলে মোঃ ছরুক মিয়া (৩৫) ও নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে রফিক মিয়া ছেলে বিল্লাল মিয়া (৪৫)।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার জানান, উপজেলার বাঘাসুরা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে বালু উত্তোলনের খবর পেয়ে তিনি অভিযানে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল জানান, ৩ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দণ্ড দেওয়া হয়। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com