বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের জলাবদ্ধতা নিরসনে পুরান বাজার ও নাতিরপুর এলাকাবাসীর সাথে মেয়র সেলিমের মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে পুরান বাজার ও নাতিরপুর এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি সোমবার দুপুরে নাতিরপুর এলাকা পরিদর্শন করেন।
মেয়র বলেন, ‘শহরের পানি নিস্কাশনের জন্য অতীতে যে খালগুলো ছিল তার অংশবিশেষ ক্রমান্বয়ে অবৈধ দখলকারদের আওতায় চলে গেছে। বড় খাল ও ড্রেনগুলো এখন সরু নালায় পরিনত হয়েছে। তাছাড়া ড্রেনে অনবরত ময়লা-আবর্জনা ফেলে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে।’ তিনি বলেন,‘ পৌরসভার পক্ষ ড্রেন গুলো পরিস্কারের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। কিন্তু অবৈধ দখলদারদের হাত হতে ড্রেনকে অবমুক্ত করা না হলে এবং ময়লা আবর্জান ফেলা বন্ধ না করলে আসছে বৃষ্টি মওসুমেও মারাত্মক জলাবদ্ধতা দেখা দেয়ার আশংকা রয়েছে।’ এলাকার প্রবীন ও যুবকদের সাথে আলোচনাকালে মেয়র জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযানসহ সকল পদক্ষেপে তাদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com