বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে


মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফয়সল আহমেদ ছিদ্দেকীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে রাসুলগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ ৪ বছর যাবত পলাতক ছিল। সে রাসুলগঞ্জ বাজারের মোঃ তাজুল ইসলাম ছিদ্দেকীর পুত্র। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় ও সাব-ইন্সপেক্টর রাজিব রহমান নেতৃত্বে সহকারী সাব- ইন্সপেক্টর বদরুল হাসানসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com