বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জটিল রোগে আক্রান্তদের মধ্যে সরকারী অনুদানের চেক বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মাধবপুর উপজেলার ১৬ জন রোগীর প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী পরিচালনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য বশির মিয়া, বুল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুবলীগ নেতা রফিক ভুঁইয়া প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com