বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পর্দা নামলো আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফাইনাল ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে শাপলা সংসদ আয়োজিত পর্দা নামলো আমিনুর রশিদ এমরান স্মৃতি ৮-৮ নাইট ক্রিকেট টুর্নামেন্টের। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মামা স্কোয়াড। রিচি একাদশকে হারিয়ে দলটি চ্যাম্পিয়ন হিসেবে ২০ হাজার টাকা জিতে নেয়। গতকাল শনিবার রাত ৮টায় শহরের চিলড্রেন পার্কে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরপর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শাপলা সংসদের সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আহমুদুর রহমান আবদাল, সহ-সভাপতি এডভোকেট নীলাদ্রি পুরুকায়স্ত টিটু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামিম, কাউন্সিলর গৌতম রায়, সাবেক কাউন্সিলর আব্দুল মোতালিব মমরাজ, ক্রীড়া সংগঠক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন- শাপলা সংসদের সদস্য মো. আব্বাস উদ্দিন, মো. সেলিম আহমেদ, এনামুল খান, কামাল শিকদার, মো. ফারুক আহমেদ, শাহিন আহমেদ, এডভোকেট আজিজুর রহমান, হাসবী সাঈদ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আব্দুস সামাদ আজাদ সুমন, শাহেদুল হক সাহেদ, আলমপনা চৌধুরী মাসুদ, জামিউর রহমান, ইব্রাহিম খলিল সোহেল, মাহফুজুর রহমান খোকন, তফিকুল ইসলাম তফিক, এডভোকেট তুষার দেব, সুমন আহমেদ, আবাবিল চৌধুরী, মাহি, আরিফ, শশি, নব, রনি, সানি, রাফাত প্রমুখ। টুর্নামেন্টটি সফল করতে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন এনটিভি ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক তৈয়বুর রহমান শ্যামল ও দিগন্ত ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক মাসুদুর রহমান মুবিন। রানার্স আপ দলের প্রাইজ মানি প্রদান করেন পংকজ বিশ্বাস। টুর্নামেন্টে ২০ দল অংশ নিয়েছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com