বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রত্যাশার উদ্যোগে দারুল হিকমাহ তিমিরপুর মাদ্রাসায় গাছ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘‘আমরা গাছ লাগাব, পরিবেশ বাঁচাতে সাহায্য করব এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করব’’ প্রত্যাশার এ প্রকল্পের আওতায় বৃক্ষ রোপন ও গাছ বিতরনের ধারাবাহিকতায় গতকাল দারুল হিকমাহ্ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা তিমিরপুরে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে গাছ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন প্রত্যাশার সভাপতি এইচ.এম মাসুদ বিন্নুর ও অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ লুৎফুর রহমান, মাওঃ ফজলুর রহমান, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ ফায়েজুর রহমান, মাওঃ শফিকুল আলম, সুহেল আহমদ, প্রত্যাশার সদস্য আবু হাসনাত মুকুল, চান্টু সূত্রধর, রুহুল আমীন, ইকবাল বাবু, মোজাম্মিল হক সাজু, নাঈম চৌধুরী, পংকজ চক্রবর্তী, মোঃ নাসির উদ্দিন (নাদিম), মোঃ রুনেদ চৌধুরী, মিসবাউর রহমান প্রমুখ। গাছ বিতরণ শেষে মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিকতার জন্য প্রত্যাশার সভাপতি তাদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com