বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন সেই সাথে কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা আবুল হাসনাত এ সময় হাসপাতালের সামগ্রিক সেবার বিষয়ে বর্ণনা করেন। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, স্বাস্থ্য দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থি থেকেই সেবা গ্রহীতাদের সেবা প্রদান করতে হবে। রোগীরা কোন ভাবে সেবা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার প্রতি ও তিনি ডাক্তারদের অনুরোধ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ ডা রাজীব চক্রবর্তীসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com