বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে জিরুন্ডা গ্রামের এক পুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৮ জানুয়ারি) জিরুন্ডা গ্রামের মৃত স্বামী আলী আহম্মদ এর স্ত্রী ফুলজাহান (৬২) নামে এক মহিলার লাশ পার্শ্ববর্তী পুকুর থেকে পুলিশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সংবাদ পেয়ে আমি ও আমার থানার পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক, শৈলেশ চন্দ্র দাস, জিকরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে মৃত মহিলার লাশ উদ্ধার করি এবং মৃতের লাশ সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসি এবং হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে মহিলার লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com