বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অসহায়দের শীত নিবারণে কাপড় দিচ্ছে আলেয়া জাহির ফাউন্ডেশন

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীতে আলেয়া জাহির ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জ পৌরসভায় চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে। গতকাল ফাউন্ডেশন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল ও সাবেক মেয়র সালেক মিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উপকারভোগী নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর জন্য দোয়া-আশির্বাদ করার অনুরোধ জানান। এর আগে গত শুক্রবার জেলা সদরে সহশ্রাধিক মানুষের মাঝে আলেয়া জাহির শীতবস্ত্র বিতরণ করেন।
প্রসঙ্গত, সামাজ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে আলেয়া জাহির ফাউন্ডেশন। কাজের মধ্যেÑ অন্তত ২০টি ইউনিয়ন ও পৌরসভায় কয়েক হাজার নারীকে প্রশিণ এবং সেলাই মেশিন দিয়েছেন। করোনায় আলেয়া-জাহির ফাউন্ডেশনের মাধ্যমে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পাঠানো এবং জেলার সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতার আয়োজন সাড়া জাগিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com