বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে রফিকুল হক দাদু ভাই’র পুরষ্কার প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে “রফিকুল হক দাদু ভাই পুরুষ্কার-২০২৪” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাদু ভাইয়ের সহধর্মিণী ফাতেমা হক। অনুষ্ঠানে “রফিকুল হক দাদু ভাই পুরষ্কার-২০২৪’ গ্রহণ করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আসলাম সানী, সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম। এছাড়াও পুরষ্কৃত হন আবদুর রহমান, সাহানা বেগম, আহমদ উল্লাহ, আমিরুল মোমেনীন মানিক, বঙ্গবন্ধু লেখক পরিষদের নির্বাহী সভাপতি কবি রিফাত নিগার শাপলা। পুরস্কার গ্রহণের পর সবাই অনুভূতি ব্যক্ত করেন এবং রফিকুল হক দাদু ভাইকে নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ছড়াকার ফারুক হোসেন ও বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি বাপ্পী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি আব্দুল গনি মিয়া, সাংগঠনিক সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী ও এডভোকেট কবি শিমুল পারভীন। অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তিকার ভাষ্মর বন্দোপাধ্যায়, রুপা চক্রবর্তী রফিকুল হক দাদু ভাইয়র ছড়া আবৃত্তি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com